হি জ বু ল্লা হ র প্রধান হতে পারেন ‘মহানবীর বংশধর’ হাসিম সাফিউদ্দীন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

হি জ বু ল্লা হ র প্রধান হতে পারেন ‘মহানবীর বংশধর’ হাসিম সাফিউদ্দীন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৯:৩৫:৪৩ পূর্বাহ্ন

হি জ বু ল্লা হ র প্রধান হতে পারেন ‘মহানবীর বংশধর’ হাসিম সাফিউদ্দীন

ছবি: সংগৃহীত


ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর দায়িত্ব কে নেবেন সেটি নিয়ে আলোচনা চলছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সশস্ত্র এ গোষ্ঠীর পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন হাসিম সাফিউদ্দীন। গতকাল শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে চালানো বিমান হামলায় প্রাণ হারান নাসরুল্লাহ।

হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া হাসিম সাফিউদ্দীনকে নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দেখা যেতে পারে।

কে এই হাসিম সাফিউদ্দীন?

হাসিম সাফিউদ্দীন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিকটি দেখেন। এছাড়া জিহাদ কাউন্সিলের সঙ্গেও যুক্ত আছেন তিনি। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে।

হাসিম সাফিউদ্দীনের আরেকটি পরিচয় হলো তিনি নাসরুল্লাহর দূরসম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্বও। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হাসান নাসরুল্লাহর পরিবারের সঙ্গে সম্পর্ক, শারীরিক গঠন একইরকম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং মহানবীর বংশধর হওয়ায় তার উপরই হিজবুল্লাহর দায়িত্ব আসতে পারে।

হাসিম সাফিউদ্দীন সবসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন। এর প্রেক্ষিতে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র তাকে তাদের ‘সন্ত্রাসী’ তালিকায় যুক্ত করে। গত জুনে সাফিউদ্দীন ইসরায়েলকে কঠোর যুদ্ধের হুমকি দিয়েছিলেন।

এদিকে ইরানের সহযোগিতায় ৪২ বছর আগে লেবাননে জন্ম হয়েছিল হিজবুল্লাহর। দলটির সাবেক প্রধানকে ১৯৯২ সালে হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে হত্যা করেছিল ইসরায়েল। এরপরই হিজবুল্লাহর দায়িত্ব নিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। কিন্তু ইসরায়েলের হামলাতেই গতকাল শুক্রবার নিহত হয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার