পাকিস্তানে হেলিকপ্টার বি ধ্ব স্তে ৬ জন নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তানে হেলিকপ্টার বি ধ্ব স্তে ৬ জন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১১:১৪:০৬ পূর্বাহ্ন

পাকিস্তানে হেলিকপ্টার বি ধ্ব স্তে ৬ জন নি হ ত

ছবি: সংগৃহীত


পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শনিবার জানিয়েছে, মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়।

এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি বাকি ৮ আরোহীর সবাই আহত হয়েছেন। আহতদের সিএমএইচ থাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার