বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০৬:৪২:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি


বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলার সাচনা বাজার আওয়ামীলীগ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উপজেলা কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির আহবায়ক আসাদ আল-আজাদের সভাপতিত্বে ও কল্লোল সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মু. আলতাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. সাইফুল্লা হাসান জুনেদ ও সদস্য বাবু সেন্টু লাল রায়।

সভায় সর্বসম্মতিক্রমে সাচনা বাজারের আজাদ ফার্মেসীর স্বত্বাধিকারী আসাদ আল আজাদকে সভাপতি ও জামালগঞ্জের লাইফ মেডিকো"র স্বত্বাধিকারী মো. আঃ গফফারকে সাধারণ সম্পাদক করা হয়। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেয়া হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন , মেহেরুন্নেছা ফার্মেসী এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিজবাহ উদ্দীন, শাকির এন্ড তানিয়া ফার্মেসীর মালিক মো. সেলিম, আচার্য্য ফার্মেসীর মালিক সম্ভু আচার্য্য, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার প্রায় শতাধিক ফার্মেসীর মালিকগন উপস্থিত ছিলেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা