বাসে আগুন লেগে ২২ শিক্ষার্থীর মৃ*ত্যুর শ ঙ্কা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

থাইল্যান্ডে

বাসে আগুন লেগে ২২ শিক্ষার্থীর মৃ*ত্যুর শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৩:৪২:২৭ পূর্বাহ্ন

বাসে আগুন লেগে ২২ শিক্ষার্থীর মৃ*ত্যুর শ ঙ্কা

ছবি: সংগৃহীত


থাইল্যান্ডে স্কুল বাসে আগুন লেগে ২২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ দুর্ঘটনায় কয়েকজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন শিক্ষার্থী আর বাকি ছয়জন শিক্ষক ছিলেন।

দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জংরুংগ্র্যাংকিট জানিয়েছেন, দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সেটি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তবে ২৫ জন এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় আছড়ে পড়ে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

তারা আরও জানিয়েছেন, বাসটি কমপ্রেস গ্যাসে চলছিল। যখন এটি রাস্তার বেড়ায় গিয়ে আঘাত হানে তখন এটিতে আগুন ধরে যায়।

একটি ভিডিওতে দেখা গেছে, বাসটি একটি ওভারপাসের নিচে দাউদাউ করে জ্বলছে। ওই সময় ঘন ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

উদ্ধারের সঙ্গে যুক্ত এক উদ্ধারকর্মী জানিয়েছেন, আগুন নেভানোর পর বাসটি ঠান্ডা হওয়ার জন্য তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপর তারা মরদেহ খোঁজার কাজ শুরু করেন।

থাইল্যান্ডে প্রায়ই বাস এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। অনিরাপদ এবং অনভিজ্ঞ চালকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। আর এসব দুর্ঘটনায় দেশটিতে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার