জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ল ৪ শতাংশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ল ৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৩:০৫:২২ পূর্বাহ্ন

জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ল ৪ শতাংশ

ছবি সংগৃহীত


বেশ কয়েক দিন ধরে মন্দাভাব চলার পর হঠাৎ করেই চাঙ্গা হয়ে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। এক রাতের মধ্যেই শতকরা ৪ শতাংশ বেড়ে গেছে তেলের দাম।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২ অক্টোবর) প্রতি ব্যারেল ( এক ব্যারেল=১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ৭৪ দশমিক ২১ এক ডলারে। আগের দিন মঙ্গলবারের চেয়ে এই মূল্য ২ দশমিক ৫২ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেশি।

আর একই দিন অপরিশোধিত জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৭০ দশমিক ৫৮ ডলারে। আগের দিন মঙ্গলবারের চেয়ে এই মূল্য ২ দশমিক ৪১ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেশি।

উভয় বেঞ্চমার্কের মূল্যবৃদ্ধির হার যোগ করলে দেখা যায়, সার্বিকভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৪ শতাংশ।

এর আগে প্রায় দু’সপ্তাহ অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে মন্দাভাব ছিল। বাজার বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে সম্প্রতি অস্থিরতা শুরু হওয়ার প্রভাব পড়েছে তেলের বাজারে। বিশেষ করে গতকাল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ক্রেতা-বিক্রেতার মধ্যে এমন ধারণা দানা বাঁধছে যে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং তারই প্রভাব পড়েছে তেলের বাজারে।

জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী সংস্থা পিভিএমের বিশ্লেষক টমাস ভার্গা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, গত বেশ কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এসব হামলার প্রভাব তেলের বাজারে পড়ছে সত্য, তবে সেটি তেমন গুরুত্বপূর্ণ নয়। ৩তবে গতকাল যা হলো… ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায়, তাহলে তা কেবল এই দু’দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে প্রথমেই আক্রান্ত হবে সেখানকার তেলক্ষেত্রগুলো এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়বে হু হু করে। তাই এই মুহূর্তে আমরা সত্যিকার অর্থেই বাজার অস্থিরতাজনিত ভীতিতে রয়েছি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের একটি বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।  এই অঞ্চলের নেতৃস্থানীয় দেশ সৌদি আরব বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারী।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার