মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৪:২৯:০৯ পূর্বাহ্ন

মাধবপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জরের মাধবপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

মাধবপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, চেয়ারম্যান সৈয়দ সোহেল, মাসুদ খান, ফারুক আহমেদ ফারুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর পাল সুমন, উপদেষ্টা মনোজ পাল, লিটন রায় প্রমূখ।

এ বছর মাধবপুর পৌরসভার ও সদর উপজেলায় ১১২  পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে সভা থেকে জানানো হয়।

জৈন্তাবার্তা / জারা