লেবাননে ই সরায়েলের ব্যাপক বিমান হা মলা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

লেবাননে ই সরায়েলের ব্যাপক বিমান হা মলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০১:১৪:০৯ পূর্বাহ্ন

লেবাননে ই সরায়েলের ব্যাপক বিমান হা মলা


লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গোটা এলাকা প্রচণ্ড বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে। সর্বশেষ এই হামলার লক্ষ্যবস্তু কে ছিল, বা হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পর পর দশটিরও বেশি হামলা চালানো হয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বৈরুতের দক্ষিণ শহরতলীতে এটা ছিল সবচেয়ে ভয়ানক আক্রমণগুলোর অন্যতম। 

বৈরুতে এবং শহরের বাইরে সংবাদ সংস্থা এএফপির সংবাদদাতারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পান, যার ফলে দালান-কোঠা কেঁপে ওঠে।

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সারা দিনে ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন। 

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার