ই সরায়েলি হা মলায় লেবাননে নি হতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

ই সরায়েলি হা মলায় লেবাননে নি হতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০১:৫৩:৫৪ পূর্বাহ্ন

ই সরায়েলি হা মলায় লেবাননে নি হতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

ছবি সংগৃহীত


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১২৭ শিশু এবং ২৬১ জন নারী রয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার (৫ অক্টোবর) ভোরে বেকা গভর্নরেটের আল-রাফিদ শহরে ইসরায়েলি বিমান হামলায় আল-আবরার স্কুলের পরিচালক নিহত হয়েছেন।

তাছাড়া বুর্জ আল-বারজনেহ এলাকায় হামলা হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় বন্ধ হয়ে যাওয়া শুহুর এবং সারাইফা শহরের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা সচল করার জন্য কাজ করছে লেবানিজ সিভিল ডিফেন্স। ইসরায়েলি ড্রোনগুলি এখন বৈরুত এবং এর দক্ষিণ শহরতলির উপর দিয়ে কম উচ্চতায় উড়ছে।

এদিকে উত্তর লেবাননের বেদদাউই শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের এক সামরিক কর্মকর্তা তার স্ত্রী ও দুই কন্যা নিহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে উৎক্ষেপণ করা প্রায় পাঁচটি রকেট শনাক্ত করেছে। কিছু রকেট  আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিলেও কিছু ‘উন্মুক্ত এলাকায়’ আঘাত করেছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার