গা জায় মসজিদে বিমান হা মলা চালাল ই*সরায়েল, নি হ ত ১৮
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

গা জায় মসজিদে বিমান হা মলা চালাল ই*সরায়েল, নি হ ত ১৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১০:১৮:৪১ পূর্বাহ্ন

গা জায় মসজিদে বিমান হা মলা চালাল ই*সরায়েল, নি হ ত ১৮

ছবি: ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের উত্তর গাজায় ধ্বংস হওয়া একটি মসজিদ।


ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আল-জাজিরা অ্যারাবিক জানিয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়ে ছিলেন।

এক এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেইর-এল-বালাহ এলাকায় সাহদা আল-আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল বলে ওই এক্স বার্তায় জানানো হয়। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার (৭ অক্টোবর)। এ হামলার জেরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার