অতর্কিত হা মলায় বিপজ্জনক মুহূর্তে মধ্যপ্রাচ্য
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

অতর্কিত হা মলায় বিপজ্জনক মুহূর্তে মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০২:১৮:১৪ পূর্বাহ্ন

অতর্কিত হা মলায় বিপজ্জনক মুহূর্তে মধ্যপ্রাচ্য

ছবি সংগৃহীত


লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা বৈরুতে গতকাল শনিবার (৫ অক্টোবর) রাতভর সিরিজ হামলা চালিয়েছে। রবিবার (৬ অক্টোবর) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি বাহিনী বলছে, বৈরুতে হিজবুল্লাহর অস্ত্রাগার ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। বৈরুতে সিএনএনের টিম জানিয়েছে, তারা কয়েক ঘণ্টা আগে অনবরত বিস্ফোরণ ও বিশাল হামলার শব্দ শুনতে পেয়েছে।  

এদিকে অতর্কিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে যেকোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী। ইরানের পারমাণবিক স্থাপনাতেও ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাউন্সিল অন ফরেইন রিলেশনসের সিনিয়র ফেলো স্টিভেন কুক বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেখার জন্য পুরো বিশ্ব  অপেক্ষা করছে। এক্ষেত্রে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পরামর্শ আমলে নেবে না। 

এর আগে বাইডেন বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিৎ হবে না। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের উচিৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো।

এ নিয়ে স্টিভেন কুক বলেন, তারা (ইসরায়েল) ইরানে এমন সব স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্যবস্তু করতে যাচ্ছে যা ইসরায়লের জন্য বিপজ্জনক। তিনি আরও বলেছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। এ ছাড়া বিশ্লেষকরা বলছেন, যেকোনো মুহুর্তে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে।

লেবানন জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা  ৪১ হাজার ছাড়িয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার