দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান গ্রে প্তার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান গ্রে প্তার

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০১:৩৯:৩৭ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান গ্রে প্তার

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও বাংলাবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ হোছাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত সহিংসতার মামলায় আওয়ামী লীগের এই নেতাকে আটক করা হয়।

সোমবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: