রূপ ও সম্পদের নদী যাদুকাটায় বালু খেকোদের ভ য়া ব হ অ*ত্যাচার!
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

রূপ ও সম্পদের নদী যাদুকাটায় বালু খেকোদের ভ য়া ব হ অ*ত্যাচার!

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১০:২২:৪৮ পূর্বাহ্ন

রূপ ও সম্পদের নদী যাদুকাটায় বালু খেকোদের ভ য়া ব হ অ*ত্যাচার!

ছবি: নিজস্ব


রূপ ও সম্পদের নদী যাদুকাটা। ভারতের মেঘালয় থেকে উৎপন্ন হয়ে যাদুকাটা নদীটি দেশের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘেঁষে সুনামগঞ্জের তাহিরপুরে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যাদুকাটা নদীটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। তার পর রক্তি নদী হয়ে জেলার প্রধান নদী সুরমায় এসে মিলিত হয়েছে। যাদুকাটা নদীর এক পাড়ে সবুজ বৃক্ষরাজিময় বারেক টিলা ও অন্য দিকে খাসিয়া পাহাড়। বর্ষায় নদীর বুকদিয়ে প্রবাহিত তীব্র স্রোতধারা আর হেমন্তে শুকিয়ে যাওয়া নদীর বিশাল এলাকাজুড়ে ধুধু বালুচর এক মনোমুগ্ধকর দৃশ্য। বৈচিত্রময় মনোহর রুপের কারণে পাহাড়ী নদী যাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্য্যরে নদী বলা হয়। কিন্তু বালু খেকোদের ভয়াবহ অত্যাচারে হুমকিতে রূপ ও সম্পদের যাদুকাটা নদীর পরিবেশ, ও নদীর পাড়ের বসতভিটা, ফসলি জমিসহ রাস্তাঘাট।

দীর্ঘদিন থেকেই যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দিবালোকে নদীর পাড় কাটছে, ড্রেজার-বোমা মেশিন দিয়ে নদীর যত্রতত্র থেকে তুলছে বালু-পাথর। নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বালু লুট করায় নদীর তীরবর্তী পর্যটন স্পট শিমুল বাগানসহ ২০ গ্রামের অধিবাসীরা বসত ভিটা হারানোর শঙ্কায় উদ্বিগ্ন। একদিকে যেমন বিলীন হচ্ছে বসতভিটা অন্যদিকে পরিবেশের উপর প্রভাব পরছে। বালু খেকোদের অত্যাচারে নদী পাড়ের সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। আবার প্রতিবাদ করলে প্রভাবশালী বালুখেকোচক্র মারধর করে এবং মামলার হুমকি পাচ্ছে স্থানীয়রা।

এছাড়া যাদুকাটার তীরে থাকা কয়েক একর খাঁস ভুমি নিজেদের মালিকানা দাবি করে একটি বালুখেকো চক্র ইঞ্জিন চালিত সেইভ মেশিন, ড্রেজার মেশিন আবার কখনো নদীর তীর কেটে বালু ব্যবসায়ীদের বালু উক্তোলনের সুযোগ দিচ্ছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও এতে সাময়িকভাবে পাড় কাটা বন্ধ হয়। কিন্তু কয়েজদিন পর আবার শুরু হয় ধ্বংসযজ্ঞ। নদী তীরের নিজের রেকর্ডীয় জায়গা বলে এমন কর্মকান্ডে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। হাওরের ইকো সিস্টেম বিনষ্ট হচ্ছে। গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, নদীর পাড় কাটায় আমাদের বাড়িঘর ভেঙে নদীতে যাচ্ছে। জোড়পূর্বক নদীর পাড় কেটে নিচ্ছে। তাদেরকে কোনো প্রতিবাদ করতে পারি না। আমরা খুব দুর্বল। আমার ক্ষতি হচ্ছে ,আমাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে যাচ্ছে গেলাইয়া ( নদীর পাড় কেটে ) কিছু বললে আরও লাটি দেখায়, ভয় দেখায়। আমাদের ভিটে মাটি তারা শক্তি দেখিয়ে নিয়ে যাচ্ছে। তাদের সাথে তো আর আমরা শক্তি দেখাতে পারবো না, আমরা দুর্বল। নদীতে শ্রমিকের কাজ করি।

একটি চক্র দীর্ঘদিন ধরে নিজেদের জায়গা বলে বালু উত্তোলন করছে, তাই কেউ কোন কথা বললে দেয়া হচ্ছে নানা হুমকি দামকি। আওয়ামীলীগ সরকারের আমলে এ নদীর রাজ্যত্ব করতেন সুনামগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ অনেকেই। এমন অভিযোগ করে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লামাচরন গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শুকুর আলী বলেন, রাত্রে দিনে নদীর পাড় কোধে কোধে বালু নিচ্ছে। যার কারণে বাড়ি ঘর গাছপালা ভেঙে যাচ্ছে নদীতে। আমরা নিরহ মানুষ আমরা কার কাছে বলে বিচার পাবো? বড় বড় লোকরা নদী লিজ আনে। এখন ইজারাদাররা ও একটি গ্রুপ নদী খাচ্ছে। আমরা না করলে ( নদীর পাড় কাটায় বাধা দিলে) আমাদের উপর আরও অত্যাচার শুরু হয়ে যায়।

স্থানীদের সাথে কথা জানা গেছে ,গত ২২থেকে ২৩ বছর আগে নদীর পার কাটা শুরু হয়। প্রথম প্রথম লোকজনের আড়ালে গভীর রাতের সীমিত পরিসরে লুকিয়ে নদীর পাড় কাটা হতো। কিন্তু কয়েক বছর ধরে বালুমহাল হিসেবে যাদুকাটায় ইজারা দেওয়ার পর দিনরাত চলছে নদীর পাড় কাটা। তবে বর্তমানে নদীর পাড় কাটার সব রেকর্ড ভেঙে গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

যাদুকাটায় বালু খেকোদের ভয়াবহ অত্যাচারের দৃশ্য সেখানে ছবি তোলা বা এ নিয়ে কথা বলার কোন সুযোগ নেই। নদীর বুক ড্রেজার আর সেইভ মেশিন চলছে অবাধে। সেই সময় দাঁড়িয়ে থেকে তদারকি করেন পাড় কাটা মহাজন ও ড্রেজার মালিকদের বেতনভুক্ত কর্মচারীরা। স্থানীয় সূত্রে অনুযায়ী, যাদুকাটা নদীর  প্রস্থ ১৮০ থেকে ১৯০ফুট ছিলো। কিন্তু দীর্ঘ্যকয়েক বছর ধরে নদীর পাড় কাটতে কাটতে এখন এই নদীর গড় প্রস্থ প্রায় কিলোমিটারে দাঁড়িয়েছে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লামারচর গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ চুরাব মিয়া বলেন, এক সময় এ পাড়ে বিশাল বড় চড় ছিলো। এখন তো কোনো চড় নাই ই। যে চড় ছিলো তা ভেঙে, জমি ভেঙে,  গুচ্ছগ্রাম পর্যন্ত খেয়ে গেছে। পাকা রাস্তাও খেয়ে গেছে। এখন কিছুই নাই। নদী এখন বিশাল বড়।

এদিকে গোটা এলাকায় রানু মেম্বার নামে পরিচিত তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তার নাম মোশাহিদ মিয়া ওরফে ( রানু মেম্বার)। একাধিকজনের অভিযোগ ঘাগটিয়া গ্রামের আশপাশ এলাকার নদীর পাড় দিনে রাতের কাটা হয় রানু মেম্বারের নেতৃত্বে।

বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামের অনিকুল ইসলাম বলেন, নদীর পাড় কাটার কারণে বসতভিটা ভেঙে নদীর প্রস্ত বেড়ে যাচ্ছে। যার জন্য ঘাগটিয়া গ্রাম ধবংসে পথে যাচ্ছে। নদীর পাড় কাটার সাথে জড়িত গ্রামের রানু মেম্বার নামের একজন। আমি প্রশাসনের কাছে দাবি জানাই রানু মেম্বারসহ জড়িত যারা আছে তাদেরকে আইনের আওতায় আনেন। এবং গ্রাম বাঁচাতে হবে। নদীর প্রস্থ যে হাড়ে বাড়ছে ও গভীর হচ্ছে দিন দিন গ্রাম গুলো ধ্বংসের মুখে যাচ্ছে।

তবে যাদুকাটা নদীর পাড় কাটার সাথে জড়িত নেই দাবি করে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহিদ মিয়া ওরফে (রানু মেম্বার) বলেন, নদীর পাড় আমার মাধ্যমে ( আমার নেতৃত্বে শ্রমিকরা) কেমনে কাটছে? আমার জন্য তারা নদীর পাড় কাটতে পাড়ছে না। তাই আমার নাম ছড়াচ্ছে। নদীর পাড় কাটায় আমি বাধা দেই বলেই আমাকে কেউ ভালা পায় না। কিছুদিন আগেও একটা মামলা হয়েছে। কাশেম বাহিনী নদীর পাড় কাটতে আসছিলো, তখন তাদেরকে আমার লোক দিয়ে বাধা দিলাম তারা বাধা মানে না। পুলিশেরও বাধা মানে না পরে আমি তাদেরকে পিটিয়েছি এটাই আমার দোষ।

অনেকে অভিযোগ করছেন আপনার নেতৃত্বে নদীর পাড় কাটা হচ্ছে তারা কেনো বলছেন? ও যাদুকাটা নদীর পাড় কারা কাটে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একটা আছে জয়নালের ছেলে শাহ্রুল, সে পাড় কাটতে পাড়ে না আমি বাধা, কাশেম চেয়ারম্যান, রুহুল আমিন পাড় কাটতে পাড়ে না আমি বাধা। চাইম মিয়া মাস্টার পাড় কাটতে পারে না আমি বাধা। যখন তারা নদীর পাড় কাটতে পারে না তখন সব জায়গায় আমার নাম ছড়িয়ে দিচ্ছে। মূলত আমি নদীর পাড় কাটায় বাধা দেই।

প্রতিনিয়ত নদীর তীর কেটে বালু উত্তোলনের ফলে নদী তীরের যেমন ক্ষতি হচ্ছে। অন্যদিকে পরিবেশ ও নদীর প্রবাহ বীলিন হওয়ার পথে। যাদুকাটা নদীর এই ধ্বংসযজ্ঞ গোটা হাওরাঞ্চলের পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে উঠছে বলে মরে করেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাধক ফজলুল করিম সাঈদ।

তিনি বলেন, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে যেভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে, গত কতদিন যাবত আমরা দেখছি এই যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন,বোমা মেশিন ও  পরিবেশ বিধবংসীয় যন্ত্রপাতির মাধ্যমে এই যাদুকাটা নদীর যেভাবে পরিবেশ ধ্বংস করা হয়ে এটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন করে আজ থেকে ১০ বছর যা ছিলো আর এখন এই নদী সাগরে পরিণিত হয়েছে। এভাবে যদি নদীর গভীরতা বাড়ে ও নদীর পাড় কেটে পরিবেশ ধ্বংস করা হয়, তাহলে এই নদী আর নদী থাকবে না। নদীর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি নষ্ট হয়ে যাবে। আমাদের কথা হলো,বালু মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ যেটা আছে, এবং বালু মাটি আইন ২০২৩ সংশোধনীর আলোকে যাদুকাটার পরিবেশ সংরক্ষণ থাকে ও রক্ষা হয় এটা আমরা চাই। কর্তৃপক্ষের কাছে এটার আমাদের দাবি।

বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি বলছে জায়গা মালিকানা হলেও খনিজ সম্পধ আহোরন করার অধিকার কারো নেই। এই চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে বলে জানালেন বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি বেলা এর ফিল্ড অফিসার মোঃ সাফায়াত উল্লাহ।

তিনি বলেন, যেকোনো ধরনের রাষ্ট্রীয় সম্পধ, খনিজ সম্পধ যদিও কারো বাড়িতেও উতপ্তি হয় তখনও সেটার মালিক কোনো মানুষ না। এটার মালিক সরাসরি রাষ্ট্র হয়ে যাবে। ফলে সেখান থেকে আপনি কখনও সম্পধ আহোরন করতে পারবেন না। এটা আইনেও নেই। যারা নিজেদের জায়গা দাবি করে যাদুকাটার পাড় কাটছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা জরুরী কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন,তারা আইনের লঙন করছে, সুতরাং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ পুলিশ সুপার  আ. ফ. ম. আনোয়ার হোসেন খান বলেন, জেলা প্রশাসন-পুলিশ প্রশাসন এবং আর্মিসহ আমরা যাদুকাটা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে শাস্তির ব্যবস্থা করছি। এখন আল্লাহের রহমতে অনেক কমে গিয়েছে। যেহেতু এটা অবৈধ, আইনের আওতায় না আসা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তবে যাদুকাটা নদীর পাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে কিছুই বলতে রাজি হননি সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ: