হাঙরের পেটে মিলল মানব দেহের খ ণ্ডি ত অংশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

হাঙরের পেটে মিলল মানব দেহের খ ণ্ডি ত অংশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ০৫:৪৩:১২ পূর্বাহ্ন

হাঙরের পেটে মিলল মানব দেহের খ ণ্ডি ত অংশ

ছবি: সংগৃহীত


ইন্দোনেশিয়ায় হাঙরের পেটের ভেতরে পাওয়া গেছে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ। মার্কিন এ নারী ইন্দোনেশিয়ায় ডাইভিং করতে গিয়েছিলেন।

গত ২৬ সেপ্টেম্বর সমুদ্রের নিচে ডাইভিং করার সময় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ৬৮ বছর বয়সী কলিন মুনফোর। তিনি তার স্বামীর সঙ্গে সাত সপ্তাহের ভ্রমণে বের হয়েছিলেন।

তবে এই নারীর বন্ধু রিক সাস জানিয়েছেন, হাঙরের হামলায় তার মৃত্যু হয়েছে বলে তাদের মনে হচ্ছে না। এরবদলে সমুদ্রের নিচে প্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়। এরপর হয়ত হাঙরটি তার মরদেহ কামড়ে খেয়ে ফেলে।

২৬ সেপ্টেম্বর এই নারী নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর জেলেরা একটি হাঙর মাছ ধরেন এবং তারা এটির পেটে মানুষের দেহের অংশ পান। মার্কিন এই পর্যটক যেখানে নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে ১১৩ কিলোমিটার দূরে হাঙরটিকে পাওয়া গিয়েছিল। এটির পেটে যে খণ্ডিত অংশটি পাওয়া যায় সেটির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায়; মরদেহটি আসলে কলিন মুনফোরের।

এদিকে ইন্দোনেশিয়ায় হাঙরের হামলায় পর্যটকের মৃত্যুর খুব বেশি তথ্য পাওয়া যায় না। এখন বলা হচ্ছে মার্কিন এ নারীর মৃত্যুও হাঙরের হামলায় হয়নি। এরবদলে প্রাকৃতিক কারণেই তার মৃত্যু হয়েছে। এরপর সেটি ভাসতে ভাসতে এত দূর চলে গেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার