ভারতের সবচেয়ে ধনী নারী নির্বাচনে জিতেছেন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ভারতের সবচেয়ে ধনী নারী নির্বাচনে জিতেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন

ভারতের সবচেয়ে ধনী নারী নির্বাচনে জিতেছেন

ছবি: সংগৃহীত


ভারতের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল হরিয়ানার বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছেন। তিনি এই নির্বাচনে হিসার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। দেশটির সবচেয়ে ধনী নারী হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের প্রার্থীকে।

সাবিত্রী জিন্দাল ‘হিসার’ থেকে এর আগে ২০০৫ এবং ২০০৯ সালেও বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই দুইবারই কংগ্রেসের টিকিটে নির্বাচন করেছিলেন। কিন্তু এবার নির্বাচনী মাঠে নেমেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

কে এই সাবিত্রী জিন্দাল?

সাবিত্রী জিন্দালের স্বামী ছিলেন ভারতের অন্যতম সফল ব্যবসায়ী। ২০০৫ সালে স্বামীর মৃত্যুর পর তিনি নিজে ব্যবসায় নামেন। তার মালিকানাধীন কোম্পানি হলো জিন্দাল গ্রুপ। তিনি গ্রুপটির স্টিল, বিদ্যুৎ, খনি উত্তোলন এবং অবকাঠামো ব্যবসাসহ সবকিছু দেখাশুনা করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ছাড়াও ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রীতেও ভূষিত হয়েছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, সাবিত্রী জিন্দাল ৩ লাখ ৬৫ হাজার কোটি রুপির মালিক। যা তাকে ভারতের সবচেয়ে ধনী নারীর খেতাব দিয়েছে।

ব্লুগবার্গের সর্বশেষ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তিনি ভারতের পঞ্চম ধনী ব্যক্তি। ডলারে তার সম্পদের পরিমাণ ৩৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। গ্রুপের আয় থেকেই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ দিনদিন বৃদ্ধি পেয়েছে।

অবশ্য নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৭০ কোটি রুপি। যার মধ্যে ৮০ কোটি রুপির অস্থাবর সম্পদ রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার