সুনামগঞ্জের জগন্নাথপুরে সোহাগ (১৩) নামক এক কিশোর ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার খোঁজ না পেয়ে এখন দিশেহারা পরিবারের লোকজন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত সাদিপুর গ্রামের বাসিন্দা মো. কমর উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (১৩) গত ৪ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ সোহাগের সন্ধান পেলে নিচের ০১৭৬৪৫৬৫৬১৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা কমর উদ্দিন।
জৈন্তা বার্তা/আরআর




