নির্বাচনের একমাস আগে জরিপে এগিয়ে কমলা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নির্বাচনের একমাস আগে জরিপে এগিয়ে কমলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৭:০১:৩০ পূর্বাহ্ন

নির্বাচনের একমাস আগে জরিপে এগিয়ে কমলা

ছবি: সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আর বাকি এক মাসেরও কম। চলছে জোর প্রচারণা। এমন সময় জনপ্রিয়তা জরিপে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

সিয়েনা কলেজ এবং দ্য নিউ ইয়র্ক টাইমস পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, হ্যারিস ৪৯ শতাংশ সমর্থন পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ৪৬ শতাংশ। নিবন্ধিত ভোটাররা হ্যারিসকে ট্রাম্পের তুলনায় পরিবর্তন এবং জনগণের প্রতি যত্নশীলতার ক্ষেত্রে বেশি সমর্থন দিচ্ছেন। তবে শক্তিশালী নেতা হিসেবে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

এর আগে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি টাইমস/সিয়েনা জরিপে জনসমর্থনের দৌঁড়ে দুই প্রার্থীই ছিলেন সমানে সমান। ওই জরিপে তারা ৪৭ শতাংশ করে ভোট পান।

তবে রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সমন্বিত জাতীয় জরিপ হ্যারিসকে দুই শতাংশ পয়েন্ট এগিয়ে রেখেছে।

গুরুত্বপূর্ণ সাতটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যে, যেখানে নির্বাচনের ফলাফল নির্ধারণের সম্ভাবনা রয়েছে, সেসব রাজ্যে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতিতে উভয় প্রার্থীই নিজেদের সমর্থন শক্তিশালী করতে এবং সিদ্ধান্তহীন ভোটারদের কাছে পৌঁছাতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের কাছে আসার সঙ্গে সঙ্গে ভোটের জন্য লড়াই আরও তীব্র হয়ে উঠছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার