গাজায় মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

গাজায় মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ১১:১৭:২৪ পূর্বাহ্ন

গাজায় মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল

ছবি:সংগৃহীত


ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৪৫ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৩০ জন। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন ১৩০ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ১০ জনে। আহতের সংখ্যা ৯৭ হাজার ৭২০ জন।

ইসরাইলি বাহিনী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজায় তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ হামলার ফলে গাজার প্রায় পুরো অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে এবং চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

এরকম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। কারণ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানিয়েছেন।

গাজার ওপর ইসরাইলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার