১৯৫ কিলোমিটার গতিতে আ*ঘাত করেছে মিল্টন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

১৯৫ কিলোমিটার গতিতে আ*ঘাত করেছে মিল্টন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০১:২৯:১৯ পূর্বাহ্ন

১৯৫ কিলোমিটার গতিতে আ*ঘাত করেছে মিল্টন

ছবি সংগৃহীত


ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আঘাত করেছে হারিকেন মিল্টন। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে মিল্টন ডাঙায় উঠে আসার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

মিল্টন ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কি এলাকায় ভূভাগে আছড়ে পড়েছে। মিল্টনের আঘাতে অঞ্চল্টিতে বড় রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিবিসির লাইভ আপডেট জানাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফ্লোরিডাজুড়ে ইতোমধ্যে ১১ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।  

সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ এলাকায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এদিকে এমন সংকটময় পরিস্থিতিতেও লুটপাটের আশঙ্কা করছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস। তিনি বাসিন্দাদের আনুরোধ করে বলেছেন, লুটপাটের চিন্তাও করবেন না, ঘরেই থাকুন। এমন কাজ করলে পরে অবশ্যই পস্তাতে হবে।

এর আগে এই অঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ২২৫ জন প্রাণ হারিয়েছিলেন। এর মাত্র দুই সপ্তাহের মধ্যেই অঙ্গরাজ্যটি আবারও বড় ধরনের দুর্যোগের মুখে পড়ল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার