২০২৫ সালের মধ্যে যু*দ্ধের শেষ দেখতে চান জেলেনস্কি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

২০২৫ সালের মধ্যে যু*দ্ধের শেষ দেখতে চান জেলেনস্কি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ১১:২৯:১৪ পূর্বাহ্ন

২০২৫ সালের মধ্যে যু*দ্ধের শেষ দেখতে চান জেলেনস্কি

ছবি: সংগৃহীত


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৫ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে যে যুদ্ধ চলছে তার শেষ দেখতে চান। শুক্রবার (১১ অক্টোবর) বার্লিনে তিনি এমন মন্তব্য করেছেন। তাই যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কিয়েভকে দেওয়া সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ২০২৫ সালের মধ্যে আমি যুদ্ধের শেষ দেখাতে চাই। তবে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আগামী বছরও চলমান সহায়তা কমবে না।

এদিকে ইরানের সঙ্গে সম্পর্ককে মস্কোর জন্য অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে কথা বলার পর পুতিন এমন মন্তব্য করেন।

বিশ্বের ঘটনাগুলোতে দুই দেশের একই দৃষ্টিভঙ্গির কথাও উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য অগ্রাধিকার। তারা সফলভাবেই অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক বিষয়গুলোতে আমরা এক সঙ্গে কাজ করছি। তাছাড়া আন্তর্জাতিক বিষয়গুলোতে আমাদের দৃষ্টিভঙ্গিও প্রায়ই কাছাকাছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার