শত শত কর্মী ছাঁটাই করছে টিকটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শত শত কর্মী ছাঁটাই করছে টিকটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ১১:৪৩:২৭ পূর্বাহ্ন

শত শত কর্মী ছাঁটাই করছে টিকটক

ছবি: সংগৃহীত


বিশ্বের জনপ্রিয় ভিডিও কন্টেন্ট শেয়ারিং সাইট টিকটক তার বিভিন্ন শাখা থেকে শত শত কর্মী ছাঁটাই করছে। এই কর্মীদের অধিকাংশই এই সাইটটির কন্টেন্ট মডারেশন বিভাগের কর্মী।

সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে টিকটকের মালয়েশিয়া বিভাগ থেকে। মালয়েশিয়ার বিভিন্ন কার্যালয় থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এছাড়া অন্যান্য দেশে টিকটকের শাখা কার্যালয়গুলো থেকেও কর্মী ছাঁটাই চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বা ভিডিও কন্টেন্ট শেয়ারিং সাইটগুলোর খুবই গুরুত্বপূর্ণ বিভাগ কন্টেন্ট মডারেশন। এই বিভাগের কর্মীদের মূল কাজ হলো কোনো কন্টেন্ট এলে সেটি প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না— তা যাচাই করা। যদি প্রতিষ্ঠানের নীতির সঙ্গে কন্টেন্টটি সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সেটি আপলোডের জন্য সবুজ সংকেত দেয় কন্টেন্ট মডারেশন বিভাগ। যদি সঙ্গতিপূর্ণ না হয়, সেক্ষেত্রে সেটি আপলোড করা হয় না।

টিকটকের মালিক প্রতিষ্ঠান চীনা কোম্পানি বাইটড্যান্স জানিয়েছে, টিকটকের কন্টেন্ট মডারেশন বিভাগের অপারেশন বা যাবতীয় কার্যক্রম কৃত্রিম বুদ্ধিমত্তার (এ আই) মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এ কারণেই ছাঁটাই করা হচ্ছে এ বিভাগের কর্মীদের।

টিকটকের কন্টেন্ট মডারেশন বিভাগে যে এই প্রথম এ আই আনা হচ্ছে— এমন নয়। এতদিন পর্যন্ত এ আই এবং মানবকর্মীর সমন্বয়ে চলেছে টিকটকের এ বিভাগটি। তবে এবার বাইটড্যান্স পুরোা কন্টেন্ট মডারেশন বিভাগকে এআই নির্ভর করে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

টিকটকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কালভার শহরে। এর বাইরে বিশ্বের ২০০টি শহরে শাখা কার্যালয় রয়েছে টিকটকের। এই সাইটটির মোট কর্মীর সংখ্যা ১ লাখ ১০ হাজারেরও বেশি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার