ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রে প্তার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রে প্তার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০১:৩৯:১৬ পূর্বাহ্ন

ছাতকে আওয়ামী লীগ নেতা গ্রে প্তার

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার  ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে ছাতক শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাজ্জাদুর রহমান সাজ্জাদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মো. সাইদুল হকের ছেলে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: