ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি মিলন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি মিলন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০১:৫০:৫৯ পূর্বাহ্ন

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি মিলন


সুনামগঞ্জের ছাতক উপজেলার পৌর এলাকায় মহামায়া, শিববাড়ি, কালীবাড়ি, চৈতন্য সংঘ ও মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারাবাজারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে এসব পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নিত্য রঞ্জন দাস, অরুন দাস, বিজয় রায়, মিন্টু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, ছাতকে শান্তিপূর্ণভাবে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। 

পূজামণ্ডপ পরিদর্শনকালে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি শওকত আলী, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম আহবাব, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানিমুল ইসলাম, উপজেলা যুবদলনেতা ও উপজেলা ছাত্রদলের  সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমেদ পাবেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, যুবদল নেতা নোমান ইমদাদ কানন, স্বেচ্ছাসেবক দলের নেতা তোফায়েল খান বিপন, মতিউর রহমান, যুবদলের ফখরুল আলম, কামাল উদ্দিন, ছাত্রদল নেতা স্বাচ্ছা আবেদীন, শরিফ উদ্দিন মাহিব, শাহেদ ইয়াছিন, লাভলু তালুকদার, আল-আমিন তাশরিফ, তুর্য, রুহুল আমিনসহ উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: