শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার এবং গ্রেফতার ১
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার এবং গ্রেফতার ১

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৭:১৪:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার এবং গ্রেফতার ১

ছবি: নিজস্ব


গত ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত রাত আনুমানিক ০৯:০০ ঘটিকা হইতে ভোর ০৪.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় শ্রীমঙ্গল পৌরসভাস্থ আরামবাগ আ/এ এলাকা হইতে মিলন রবি দাশ (৩৬), পিতা-মৃত নন্দলাল রবি দাশ, গ্রাম-শমশেরনগর চা বাগান, থানা-কমলগঞ্জ,জেলা-মৌলভীবাজার এর একটি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল (রেজি নং চট্ট মেট্রো-হ-১৪-৩০২৩) অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়ে যায়।  

উক্ত ঘটনার বিষয়ে বাদী থানায় মামলা দায়ের করলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমান এর তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম এর  নেতৃত্বে অদ্য ১৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাতে এসআই(নিরস্ত্র)/ মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউপির সাতগাঁও চা বাগানের ফ্যাক্টরীর সামনা থেকে  তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জুয়েল মিয়া (২৯), পিতা-মৃত ইউনুছ আলী, সৎ পিতা-বাছিত মিয়া, মাতা-সামছি বেগম, সাং-বাঁশতলা, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার আসামিকে  গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে বাদীর চোরাইকৃত একটি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান