আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১০:৫৩:৪০ পূর্বাহ্ন

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ছবি:সংগৃহীত


সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান একিউআই এর তথ্যানুযায়ী, আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। এ কারণে এদিন বিশ্বের ১২০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। আজ ঢাকার স্কোর ২২৮। মূলত বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় শুষ্ক আবহাওয়ায় বেড়েছে ঢাকার বায়ুদূষণ।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থান রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ২২৬ আবার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর যার স্কোর ২১১ এরপর রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ স্কোর ২১০। এ ছাড়া পঞ্চম অবস্থানে থাকা বাহরাইনের মানামা শহর রয়েছে, যার স্কোর ১৬৫।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর। এ বায়ু সেবন যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। বায়ুদূষণের যে অবস্থা সেখান থেকে সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এরমধ্যে আছে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ করে রাখা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে