ডাক অধিদপ্তরের সাবেক ডিজি গ্রে প্তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ডাক অধিদপ্তরের সাবেক ডিজি গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১২:৪৪:২৯ অপরাহ্ন

ডাক অধিদপ্তরের সাবেক ডিজি গ্রে প্তা র

ছবি:সংগৃহীত


ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালকও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২০ আগস্ট সুধাংশু শেখরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডাক বিভাগের 'পোস্ট-ই-সেন্টার' শীর্ষক প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা থেকে ৫০০টি এইচইপি এমএল-৩০ সার্ভার এবং ইউপিএস কেনা হয়। তবে, এই যন্ত্রপাতি ব্যবহার না করে সরকারি অর্থের অপব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ২৩ ধারা লঙ্ঘন করা হয়েছে।

সরকারি মালিকানাধীন টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সাথে এ চুক্তি করে ডাক বিভাগ। 

উল্লেখ্য, ২০২০ সালে দুর্নীতির অভিযোগে সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে