সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ৪০ হাজার নাগরিকের বাংলাদেশে অনুপ্রেবেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ৪০ হাজার নাগরিকের বাংলাদেশে অনুপ্রেবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৫:০৪:৪২ পূর্বাহ্ন

সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ৪০ হাজার নাগরিকের বাংলাদেশে অনুপ্রেবেশ

ছবি: সংগৃহীত


সম্প্রতি সীমান্তবর্তী রাজ্যে সংঘাতের কারণে মিয়ানমারের ৪০ হাজার নাগরিক বাংলাদেশে অনুপ্রেবেশ করেছে। দেশটির এসব নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ অক্টোবর) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ৪০ হাজার নাগরিকের বাংলাদেশে অনুপ্রেবেশ

বৈঠকে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে ৪০ হাজার মিয়ানমারের নাগরিকের প্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন, যা উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত সংঘাতের কারণে সৃষ্ট অসুবিধার কথা স্বীকার করেন। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বের কারণ তুলে ধরেন।

উপদেষ্টা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগের অংশ হওয়ার জন্য মিয়ানমারের সমর্থন চান।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য শক্তিশালীকরণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ঢাকা ও ইয়াঙ্গুনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে আলোচনাধীনে শিপিং চুক্তি চূড়ান্ত করার ওপর জোর দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে