মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৭:৩৬:২৮ পূর্বাহ্ন

মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগ

ছবি: সংগৃহীত


একবছর পর মাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় আবারও চালু হচ্ছে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)। বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ না রাখার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছিল।

কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে। এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ থেকেএইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ থেকে

এজন্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে আরও বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৩ শিক্ষাবর্ষের অনুরূপ শাখা বিভাজন, শাখাভিত্তিক বিষয়, নম্বর বিভাজন, মানবণ্টন, মূল্যায়ন প্রক্রিয়া প্রযোজ্য হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে