আন্দোলনে শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

আন্দোলনে শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৪ ০৭:০৬:৩৮ পূর্বাহ্ন

আন্দোলনে শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

ছবি : মাহফুজ আলম


অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ করে টাকা সহায়তা দেবে সরকার।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃ‌তি ফাউন্ডেশন গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই ফাউন্ডেশনকে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কো‌টি টাকা অনুদান দেন প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়। 

ফাউন্ডেশনের কাজের বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সাতটি উদ্যোগ নেয়া হয়েছে।

এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেয়া। এছাড়া ফাউন্ডেশনে যেকেউ সহায়তা পাঠাতে পারবেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে