প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের বিবাহ সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের বিবাহ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ১১:১৪:৪৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের বিবাহ সম্পন্ন

ছবি:সংগৃহীত


বিয়ে করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।

পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাত্রীর বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মা একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। তবে, বিয়ের বিষয়ে বিস্তারিত জানাননি তার ঘনিষ্ঠ জনরা।

প্রসঙ্গত, মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এ সরকারে উপদেষ্টা হিসেবে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গত ২৮ আগস্ট মো. মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে