সুনামগঞ্জে হাওর থেকে যুবকের ম র দে হ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে হাওর থেকে যুবকের ম র দে হ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ১১:৫১:১৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে হাওর থেকে যুবকের ম র দে হ উদ্ধার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের হিলুয়ার হাওর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ইব্রাহিমপুর ও অক্ষয়নগরের মধ্যবর্তী হিলুয়ার হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক  চিহ্ন রয়েছে।

নিহত  আব্দুল আলিম (৪৫) উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে বলে জানাগেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ অক্টোবর) রাতের আধারে আব্দুল আলিমকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ গোপন করতে হাওরে ফেলে রাখে ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয় কৃষকরা হাওরে মরদেহ দেখে সুনামগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে।

হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে মরদেহ সুরতহাল করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।  হত্যা'র রহস্য জানতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আব্দুল আলিমের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেন জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: