সরকার নয়, গ্যাস-বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি: জ্বালানি উপদেষ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সরকার নয়, গ্যাস-বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি: জ্বালানি উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৪:৫৬:২২ পূর্বাহ্ন

সরকার নয়, গ্যাস-বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি: জ্বালানি উপদেষ্টা

ছবি: সংগৃহীত


সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানিবিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।সরকার নয়, গ্যাস-বিদ্যুতের দাম ঠিক করবে বিইআরসি

ধান কাটার মতো দেশে এখন ‘দাবি আদায়ের মৌসুম চলছে’ উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হুট করে কোনো ঘোষণা দেওয়া যায় না।

তিনি বলেন, সরকারকে দুর্বল মনে করে দাবি-দাওয়া তুললেই হয়ে যাবে, এটা ভাবা ঠিক নয়। এই সরকার দুর্বল নয়, অনেক সরকারের চেয়ে শক্তিশালী। পল্লী বিদ্যুৎ সমিতির কেউ দায়িত্ব পালন না করে চলে গেলে তাদের একবারে চলে যাওয়া উচিত।

বিদ্যুতের সাবস্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ফাওজুল কবির খান বলেন, কেউ দায়িত্ব পালন না করলে তার জায়গায় বিকল্প লোক প্রস্তুত আছে। এ মুহূর্তে বাংলাদেশ ব্ল্যাক আউটের ঝুঁকিতে নেই। এই কাজ কাউকে করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানি খাতের সব কেনাকাটা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে।

অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে জানিয়ে এ উপদেষ্টা বলেন, এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে