এপিএ র‌্যাংকিং: দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় শাবিপ্রবি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

এপিএ র‌্যাংকিং: দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৩ ০৭:১৪:৩৬ পূর্বাহ্ন

এপিএ র‌্যাংকিং: দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় শাবিপ্রবি

নিজস্ব প্রতিনিধি


দেশের ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) র‌্যাংকিং প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন। এতে ৯৭.৯১ শতাংশ স্কোর সহকারে ২য় অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকাণ্ডকে ৬টি ক্যাটাগরিতে মূল্যায়ন করে এ র‌্যাংকিং করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন।

মূল্যায়নকৃত ছয়টি ক্যাটাগরির মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহে ৭০, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০,  ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রতি কর্মপরিকল্পনায় ৩, তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়। র‌্যাংকিংয়ে শতভাগ স্কোর নিয়ে প্রথমে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,শতকরা ৯৭.৯১ স্কোর করে র‌্যাংকিয়ের দ্বিতীয় স্থানে শাবিপ্রবি এবং শতকরা ৯৫.৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এ বিষয়ে শাবিপ্রবির এপিএ কমিটির ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক  বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও সার্বিক নির্দেশনায় আমরা চেষ্টা করেছি আমাদের কাজগুলো করে যেতে।  কাজের প্রতিদান স্বরুপ আমাদের এ অর্জন।

সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গতবার আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কারণে এপিএ মূূল্যায়নে একটু পিছিয়ে ছিলাম। তবে এবার ইউজিসির নির্ধারিত সব কাজ সম্পাদন করে আমরা শীর্ষ অবস্থানে উঠে এসেছি। এর পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের অবদান ছিল। এ ধারাবাহিকতা বজায় থাকলে আশাকরি আগামীতে আমরা প্রথম হব।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার