ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দ্রুত বিচার আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলর বিচারক নির্জন কুমার মিত্র ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র-জনতার ওপর হামলা মামলার বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক।
এর আগে কঠোর নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিকসহ এই মামলায় গ্রেপ্তার আরেও ৩২ আসামিকে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারের তথ্যমতে, ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শিক্ষার্থীরা আন্দোলনে নামলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এ মামলা করেন।
এ মামলায় ১৫ অক্টোবর সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ১০ ও অন্য ৩২ আসামির পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোমবার তাদের রিমান্ড শুনানি করে মানিকের দুদিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে চলতি মাসের ১০ তারিখ মুহিবুর রহমান মানিককে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
জৈন্তা বার্তা/আরআর




