‘নিজ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

‘নিজ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৫:৪০:৪৫ পূর্বাহ্ন

‘নিজ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত’

ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তার এ ভাষণ সারাদেশের মানুষ শুনেছেন।

রাষ্ট্রপতি নিজে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন। এখন তিনি বলছেন, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই। আমি বলবো, সরকার গঠনের দুই মাস পরে রাষ্ট্রপতি বিশেষ উদ্দেশ্য নিয়ে এ কথা বলেছেন। রাষ্ট্রপতি অসত্য কথা বলেছেন। তাই, দেশের মানুষ মনে করেন তার পদত্যাগ করা উচিত।

সোমবার (২১ অক্টোবর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এ সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বৈধতা নেওয়া হয়েছে। তাই পালিয়ে যাওয়া শেখ হাসিনা যদি পদত্যাগ নাও করেন অন্তবর্তী সরকারের কোনো বৈধতার সংকট নেই। আরেক প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, যেহেতু রাষ্ট্রপতির পদে থেকে তিনি অসত্য কথা বলেছেন, তাই দেশের মানুষ মনে করেন তার পদত্যাগ করা উচিত।

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘(পদত্যাগপত্র সংগ্রহ করার) বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। আমি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে আমার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই।

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি তাকে এসব কথা বলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে