লেবানন থেকে ফিরলেন ৫৪ বাংলাদেশি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

লেবানন থেকে ফিরলেন ৫৪ বাংলাদেশি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৯:২৮:২৯ পূর্বাহ্ন

লেবানন থেকে ফিরলেন ৫৪ বাংলাদেশি

ছবি:সংগৃহীত


যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রথম দফায় ফিরেছেন ৫৪ বাংলাদেশি। আজ সোমবার সন্ধ্যায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে সরকারি খরচে দেশে ফেরেন তারা।

প্রথম দফায় দেশে ফেরত আসাদের মধ্যে ২৬ জন পুরুষ, ২০ জন নারী, ৬ শিশু ও ২ নবজাতক রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এর আগে স্থানীয় সময় রবিবার রাতে লেবাননের বৈরুত থেকে রওনা হয় ৫৪ সদস্যের দলটি। আজ স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছায় তারা। সেই ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকায় ফেরে।  

প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে লেবাননে চলমান যুদ্ধে দেশে ফিরতে এরই মধ্যে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। আগামী বুধবার দ্বিতীয় দফায় ফেরার কথা রয়েছে আরও ৬৫ বাংলাদেশির।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা