ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তরখুরমা ইউনিয়নের ঘাটপার নিবাসী ইতালি প্রবাসী মরহুম আব্দুস ছোবহান লন্ডনী কল্যান ট্রাষ্টের প্রতিষ্টাতা ও গাবুর গাঁও দাখিল মাদ্রাসার সাবেক মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান মিজানের মঙ্গলবার মাদ্রাসায় আগমন উপলক্ষে এক সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান।এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী মিজানুর রহমান মিজান।
সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্র ২০১২ ব্যাচের হাফিজ ক্বারী মোঃ তাজির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখছেন মাদ্রাসার সহ সুপার মাওলানা সাইফুল আলম।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দিন নাজিমী,মাওলানা কবির আহমদ লতিফী,নুরুল ইসলাম তাজুল ইসলাম তালুকদার,মোহাম্মদ জিয়াউল হক, আজিজুর রহমান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র মাষ্টার আরজক আলী ও মাওলানা শামীম আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১২ ব্যাচের শিক্ষার্থী সহমাওলানা আমির হোসেন,মাওলানা আনোয়ার হোসেন,মাওলানা রমজান আলী, আলী আহমদ,তারেক আহমদ জসিম উদ্দিন,এম. এ. গফুর,বদর উদ্দিন,জুনেদ আহমদ ও এলাকার মুরব্বিয়ান,মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
মাদ্রাসার সাবেক শিক্ষার্থী,ইতালি প্রবাসী মিজানুর রহমান মিজান মাদ্রাসায় ২০ ড্রয়ার বিশিষ্ট একটি ষ্টিল আলমিরা প্রদান করেন। গ্লাস সেট সহ অন্যান্য সামগ্রী ও প্রদান করেছেন তিনি।
জৈন্তাবার্তা / রহমান




