ছাতকে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল সম্পন্ন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ছাতকে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল সম্পন্ন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৩:১৬:৪৯ পূর্বাহ্ন

ছাতকে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল সম্পন্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখা খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্করের পরিচালনায় ও স্থানীয় মুরব্বি আলতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিসের সভাপতি ও ব্যবসায়ী মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক কে এম সোলাইমান তালুকদার ও সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাসান আহমদ ও ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল মুমিন।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা ইছহাক, পৌর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন খেলাফত মজলিসের বায়তুল মাল সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ তামিম, আমির হোসেন, মাওলানা গিয়াস উদ্দিন, মৌলভী আসমত আলী, মাওলানা নেছার আহমদ, মাওলানা ইফতেখার আহমেদ, কামিল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাসুদ আহমেদ ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন নাঈম আহমদ।

সভা শেষে জানানো হয়, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ১৮ জন নতুন কর্মী যোগদান করবেন খেলাফত মজলিসে। তারা সবাই আগামী ৩১ অক্টোবর পৌর শহরের মন্টু বাবুর খেলার মাঠে কর্মী সমাবেশে যোগদান করবেন বলে জানানো হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: