সুনামগঞ্জে গণপরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি, যান চলাচল বন্ধ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গণপরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি, যান চলাচল বন্ধ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৩:৩৩:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গণপরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি, যান চলাচল বন্ধ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে গণপরিবহন মালিক-শ্রমিকরা।  এতে সুনামগঞ্জের সব রুটে যাত্রীবাহী বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ বুধবার ( ২৩ অক্টোবর ) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের গণপরিবহনের মালিক-শ্রমিকরা।

সুনামগঞ্জ থেকে প্রতিদিন শতাধিক বাস যাত্রী নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু মালিক-শ্রমিকদের কর্মবিরতির কারণে আজ সকাল থেকে এসব বাস চলাচল বন্ধ রয়েছে। সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ।

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিক্ষার্থী সামাইন রাশেদ বলেন, আমি যেতে চাচ্ছিলাম পরিক্ষা দেওয়ার জন্য, আমার মাস্টার্স পরিক্ষা চলছে। আমার সীট পরেছে সিলেট সরকারি কলেজে। আমার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর, বাড়ি থেকে বাস স্টেশনে দেখি বাস চলাচল বন্ধ। এখন খুব বিপদে পড়ে গেলাম। সিলেটই কিভাবে যাবো আর পরিক্ষায় কিভাবে অংশ গ্রহণ করবো।

চট্টগ্রাম থেকে বাড়িতে বেড়াতে এসেছিলেন মোহাম্মদ সুহেল মিয়া। তিনি বলেন, সকালে মুতুরকান্দি বাজার থেকে সুনামগঞ্জে এসেছি চট্টগ্রাম যাবো বলে কিন্তু এসে দেখি গাড়ি চলছে না। কোনোভাবে যাওয়ারও সুযোগ পাচ্ছি। আজকের মধ্যে না গেলে অফিসে ঝামেলায় পড়ে যাবো।

শ্রমিক শাখার পরিচালনা কমিটির সভাপতি বশির আহমেদ তালুকদার বলেন, দীর্ঘ বছর থেকে এই সেতুতে টোল আদায় করা হচ্ছে। আমরা গত ১৩ তারিখে সিলেটে একটি মানববন্ধন করেছিলাম এম.এ খান সেতুতে টোল বন্ধের দাবিতে। এছাড়া বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান করেছি কিন্তু এই টোল আদায় বন্ধ হয়নি। ফলে আজ আমরা মালিক-শ্রমিকরা মিলে কর্মবিরতি দিয়েছি। যতদিন পর্যন্ত টোল আদায় বন্ধ না হয় ততদিন আমাদের কর্মবিরতি চলবে। 

এর আগে গত ২১ অক্টোবর সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সভায় এই ঘোষণা দেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্ববৃন্দ।

জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে লামাকাজী নামকস্থানে এডমিরাল এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্টের সরকার পতনের পরে টোল আদায় বন্ধ হয়। আওয়ামীলীগ সরকার পতনের কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু পরবর্তীতে পরও কোনো সুরাহা না হওয়ায় এই কর্ম বিরতির ডাক দিয়েছে বলে জানিয়েছেন নেতৃত্ববৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: