যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে অন্তসত্ত্বা নারী নিহত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ PM

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে অন্তসত্ত্বা নারী নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৩:২৯:৫৪ AM

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে অন্তসত্ত্বা নারী নিহত

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রে এক অন্তসত্ত্বা কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সময় শুক্রবার এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে পুলিশ। ফুটেজ প্রকাশ করলেও এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের নাম পরিচয় প্রকাশ করেনি। 

তবে পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত দুই কর্মকর্তা ওহিও পুলিশ বিভাগের।

ভিডিওতে দেখা যায়, ২৪ আগস্ট একটি গ্রোসারি শপের পার্কিং লটে গাড়ির ভেতরে থাকা  ২১ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী ইয়াং তাকিয়াকে নামার নির্দেশ দেয় পুলিশ। এ সময় ওই নারী গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  

এতে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাঁচানো যায়নি তার গর্ভে থাকা শিশুটিকেও।

ইয়াং এর পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে, সামনের নভেম্বরে তার অনাগত কন্যার জন্ম দেওয়ার কথা ছিল। তিনি আরও দুই সন্তানের মা।

ভিডিও ফুটেজটি প্রকাশের পর বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। দেশজুড়ে বইছে নিন্দার ঝড়। 

এই ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ