১ বছরের সাজার ভয়ে ৮ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার খোকন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ফকির বেশে মাজারে মাজারে থাকতেন তিনি

১ বছরের সাজার ভয়ে ৮ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার খোকন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ১২:৩৮:৩৭ অপরাহ্ন

১ বছরের সাজার ভয়ে ৮ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার খোকন

ফকির বেশে ৮ বছর মাজারে থাকার পর গ্রেপ্তার। ছবি: সংগ্রহীত


২০১৫ সালে মাদক মামলায় এক বছরের সাজা হয়েছিল খোকন নামে এক যুবকের। আর এই এক বছরের সাজার ভয়ে ৮ বছর ফরিক বেশে থেকেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে ধরা খেলেন পুলিশের জালে। বৃহস্পতিবার দিবাগত (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কোখনকে চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


খোকন (৪৫) সিলেটের দক্ষিণ সুরমার পুরাতন রেলস্টেশন কলোনিআয়া এলাকার মৃত নুরুল ইসলাম নাঈমের ছেলে কোখনের (৪৫)।


জানা যায়, ২০১৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় মাদক পাচারকালে কোখনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছু দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে বিবাড়িয়া আদালতে অভিযোগপত্র দিলে আদালত আসামি কোখনকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দেন। কিন্তু পলাতক থাকায় সে সময় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। 


এই এক বছরের সাজা এড়াতে কোখন বিভিন্ন মাজারে ভিক্ষুক ও  ফকিরের বেশে ৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন।


এদিকে, শুক্রবার দিবাগত রাত ৩টার  দিকে চুনারুঘাট পৌর শহরের চেকপোস্টে একটি ব্যাটারিচালিত টমটম থামায় থানাপুলিশ। ওই টমটমে স্থানীয় মুড়াবন্দ মাজার থেকে কোখনসহ কয়েকজন চুনারুঘাট পৌরশহরের দিকে যাচ্ছিলেন। এ সময় টমটমের যাত্রীদের পরিচয় জানতে চাইলে কোখনের কথা-বার্তায় সন্দেহ হয় পুলিশের। পরে কোখনের নাম-ঠিকানা যাচাই করে পুলিশ জানতে পরে- তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এসময় তাকে গ্রেফতার করে পুলিশ। 


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান-  চুরি-ডাকাতি রোধে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে রাতে চেকপোস্ট বসায় ও টহল দেয় পুলিশ। শুক্রবার রাতে এভাবে টহল দিতে গিয়ে সন্দেহজনক কোখন ও আরও কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে কোখনে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে জানা যায় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কোখনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এস.ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার