জৈন্তাপুরে ১৭৯ জনকে পরীক্ষায় ১৫ জনের ডেঙ্গু শনাক্ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১৭৯ জনকে পরীক্ষায় ১৫ জনের ডেঙ্গু শনাক্ত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৩:৫৬:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১৭৯ জনকে পরীক্ষায় ১৫ জনের ডেঙ্গু শনাক্ত

ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত


সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ অবনতি ও রোগীর চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব বৃদ্ধি ও ডেঙ্গু সমস্যার কথা মেট্রো সিটি বা পৌর এলাকায় এর বিস্তার  শুনে আসলেও চলতি বছর পল্লী এলাকাতেও ডেঙ্গুর বিস্তার হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সেই সাথে ডেঙ্গু জ্বরের নতুন ভ্যারিয়েন্ট সনাক্ত হওয়ার পর শহর অঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাড়তি সতর্কতা জারির নির্দেশনা প্রদান করেছে সরকার।

এবছর সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অনান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেশি। তবে বাড়তি সতর্কতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করলে জৈন্তাপুরে ডেঙ্গুর বিস্তার রোধ করা কঠিন কিছু নয়।

এবিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মিয়া বলেন, গত কয়েক মাসে হাসপাতালে জ্বর,সর্দি, শরীলব্যাথা রোগীর চাপ ছিলো বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিছু কিছু জ্বর সর্দি স্বাভাবিক ভাইরাস জনিত হলেও ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ সন্দেহ  থাকায় আগষ্ট মাস পর্যন্ত মোট ১৭৯ জন রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানো হয়।তার মধ্যে ১৫ জনের ডেঙ্গু সনাক্ত করা হয়। কিন্তু সনাক্তকৃত রোগীদের শারীরিক অবস্থা আশংকাজনক না থাকায় তাদের প্রাথমিক নির্দেশনা দিয়ে বাড়িতে থেকে বিশ্রাম ও ওষুধ সেবনের নির্দেশনা প্রদান করা হয়।

তবে সনাক্তকারীদের মধ্যে কারো অবস্থার অবনতি কিংবা মৃত্যুর খবর পাওয়া যায় নি। তিনি আরো বলেন, ডেঙ্গু প্রভাব বিস্তার রোধে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় হেলথ এসিস্ট্যান্টরা বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতামুলক প্রচারণা চালাচ্ছে তাছাড়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে স্কুল হেলথ টিম সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

তিনি আরো বলেন, সামনের বছরগুলোতে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সকলকে বাড়তি সচেতন হওয়ার আহবান জানান।ডেঙ্গুর বিস্তার রোধে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতা মূলক নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ১৩ আগষ্ট সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের দিকনির্দেশনা মোতাবেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।এছাড়াও প্রসাশনের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের আসপাশে ও নিজ নিজ বসতভিটায় জমে থাকা পানির উৎস ধ্বংস করা সহ বাড়ীর নিকটবর্তী  ঝোঁপঝাড় পরিস্কার রাখতে  বলা হয়েছে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার