রিমান্ডে অসুস্থ সাবেক মন্ত্রী শাজাহান খানকে নেয়া হলো ঢামেকে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

রিমান্ডে অসুস্থ সাবেক মন্ত্রী শাজাহান খানকে নেয়া হলো ঢামেকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৬:২১:২৫ পূর্বাহ্ন

রিমান্ডে অসুস্থ সাবেক মন্ত্রী শাজাহান খানকে নেয়া হলো ঢামেকে

ছবি : সংগৃহীত


সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান রিমান্ডে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুুপুর সাড়ে তিনটার দিকে অসুস্থ অবস্থায় ডিবি কার্যালয় থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন শাজাহান খান।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি চারদিনের রিমান্ডে আছেন। ডিবি কার্যালয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

এর আগে, গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। পরে চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: