সিলেটে দেড়মাসের শিশু হত্যায় নারীর যাবজ্জীবন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সিলেটে দেড়মাসের শিশু হত্যায় নারীর যাবজ্জীবন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৭:৪২:৪৯ পূর্বাহ্ন

সিলেটে দেড়মাসের শিশু হত্যায় নারীর যাবজ্জীবন

ফাইল ছবি


সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার আলোচিত শিশু নাদিম হত্যা মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সোমবার বিকেলে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক মো. আক্তার হোসেন এই রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন মোস্তফা দেলওয়ার আজহার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নূর আহমদ। 

জানা গেছে, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় কানাইঘাটের বড়চতুল গ্রামের নজরুল ইসলামের দেড়মাস বয়সী শিশু নাদিম আহমদ নাজিম মারা যায়। এ সময় তার মুখ দিয়ে বিশ্রি গন্ধ বের হয়। এ ঘটনায় নিহত নাদিমের মা সুমি বেগম বাদী হয়ে প্রতিবেশী তাজ উদ্দিনের স্ত্রী সুমানা আক্তার সুরমার বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

মামলার অভিযোগে সুমি বেগম উল্লেখ করেন, তার ছেলেকে সুরমা বিষ খাইয়ে হত্যা করেছেন। সুরমা বেগমের বিরুদ্ধে বিষ খাইয়ে শিশু হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত সুমানা আক্তারকে ওই দণ্ডাদেশ দেন। রায়ের সময় সুরমা আদালতে উপস্থিত ছিলেন।

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার