সঠিক পরিকল্পনা সুষম উন্নয়নের পূর্বশর্ত : বিভাগীয় কমিশনার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ

সঠিক পরিকল্পনা সুষম উন্নয়নের পূর্বশর্ত : বিভাগীয় কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৭:৪৮:১১ পূর্বাহ্ন

সঠিক পরিকল্পনা সুষম উন্নয়নের পূর্বশর্ত : বিভাগীয় কমিশনার

ছবি : সংগৃহিত


সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে নিয়মিত মান সম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়নে কাজ করে যাচ্ছে। সঠিক পরিকল্পনা সুষম উন্নয়নের পূর্বশর্ত। আর সঠিক পরিকল্পনার জন্য দরকার সঠিক পরিসংখ্যান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, এসডিজির ইন্ডিকেটরসমূহ ও পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্লান বাস্তবায়ন ও পরিবীক্ষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কে তথ্য-উপাত্ত সরবরাহে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।  বিদ্যমান এনএসডিএস সংশোধন ও হালনাগাদ এই দায়িত্বকে আরও বেগবান করবে।


সোমবার ( ৪ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এনএসডিএস ইমপ্লিমেন্টশন সাপোর্ট প্রজেক্ট এর আওতায়

বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে এনএসডিএস সংশোধন ও হালনাগাদ বিষয়ে তথ্য উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক (বিবিএস) মোঃ দিলদার হোসেন। 

স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সিলেট রেন্জের  ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিপিএম। 


গুণগত উপাত্ত ব্যবস্থাপনা এবং টেকসই, পরিসংখ্যান প্রণয়নের লক্ষ্যকে সামনে রেখে সঠিক, সময়োপযোগী ও নির্ভরযোগ্য পরিসংখ্যান পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে এনএসডিএস সংশোধন ও  হালনাগাদকরন সংক্রান্ত এ বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে। 

ওয়ার্কশপে সিলেট বিভাগের মাঠ পর্যায়ের সকল সংস্থা প্রধান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগের সকল জেলার উপপরিচালক, এনএসডিএস টিম এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার