সিলেট জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধদের বৈঠক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কার্য্যালয়সহ সকল ইউনিট মুক্তিযোদ্ধার জন্যে উন্মুক্ত করে দেবার আহবান

সিলেট জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধদের বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৮:০১:২৩ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধদের বৈঠক

ছবি : সংগৃহিত


মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কার্য্যালয়সহ সকল উপজেলা ও থানা ইউনিটকার্যালয় সকল মুক্তিযোদ্ধার ব্যবহারের জন্যে উন্মুক্ত করে দেবার আহবান জানিয়েছেন সিলেটের সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। আজ সোমবার  সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে সাক্ষাৎকালে তারা এ আহবান জানান।

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর উপজেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ¦ ইরশাদ আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের এ প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযোদ্ধা সংসদ অফিস বন্ধ হওয়ার পর জেলা প্রশাসক-এর দায়িত্বে নিযুক্ত হন। সাবেক জেলা প্রশাসক সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে সবাইকে কার্য্যালয় ব্যবহারের অনুমতি প্রদান করেন। মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কার্য্যালয়ে আজ (সোমবার) সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সভা আয়োজনের কর্মসূচি ছিলো। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় বন্ধ থাকায় আগত মুক্তিযোদ্ধারা কষ্ট পায়।

মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান, সিলেট সদর মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠার পর থেকে জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তারা ব্যবহার করে আসছেন, কিন্তু বর্তমানে তারা কার্যালয় ব্যবহার করতে পারছেন না। নেতৃবৃন্দ সিলেট সদর মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয় স্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। এসময় জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য্য সহকারে তাদের বক্তব্য শুনেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শণ ও তাদের কল্যাণে সরকার সবসময় বদ্ধ পরিকর। তিনি মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে অফিস ব্যবহারে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।

এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, সাবেক সহকারী কমান্ডার মো. সুরুজ আলী, সাবেক অর্থ কমান্ডার সোয়েব আহমদ, সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক অর্থ কমান্ডার রইস আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার মতছির আলী, কমিটির সদস্য কলমদর আলী, সদস্য হারুন রশীদ, সদস্য কছির মিয়া প্রমুখ।

A/B



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার