ছবি: নিজস্ব
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি পিকআপ ভর্তি ভারতীয় চিনিসহ ১জনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর)সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি এলাকার ভারতীয় চিনিসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামী আরমান মিয়া (২০) ছাতক উপজেলার গৌরিপুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়. দোয়ারাবাজারে দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা পিকআপে ৪৪ বস্তা চিনিসহ আরমান মিয়াকে আটক করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা।
বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল হক। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




