সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ১২:১৩:১৬ অপরাহ্ন

সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

ছবি : সংগৃহিত


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

বাংলাদেশের উন্নয়নধর্মী রাজনীতিতে আজীবন সিলেটপ্রেমী এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজন স্বীকৃত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এম সাইফুর রহমান একজন প্রাজ্ঞ ও কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারি অবদান রেখেছেন। তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত। বৃহত্তর সিলেটের উন্নয়নে তিনি যে অবধান রেখেছেন তার সিলেটবাসী চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ঘনিষ্ঠ সহচর হিসেবে জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সিলেটপ্রেমী এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের পরিবার আয়োজিত কর্মসূচি সমূহে যোগদান করার পাশাপাশি মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন করা হবে।

মঙ্গলবার সকাল ১১ টায় মৌলভীবাজারস্থ বারমর্দন গ্রামে এসব কর্মসূচি পালিত হবে।

এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।


A/m



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার