জৈন্তাপুরে চোরাকারবারির ঘর থেকে ৩৫ বস্তা ভারতীয় চিনি আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চোরাকারবারির ঘর থেকে ৩৫ বস্তা ভারতীয় চিনি আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৩:০৯:০৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চোরাকারবারির ঘর থেকে ৩৫ বস্তা ভারতীয় চিনি আটক

জৈন্তাপুর থেকে উদ্ধার করা ভারতীয় চিনি


সিলেটের জৈন্তাপুর থেকে চোরাইপথে আসা ৩৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল গ্রামের কাওসার আহমেদের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব চিনি উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারে জড়িত কাওসার আহমেদ পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

কাওসার আহমেদ (২১) এই ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ভারত থেকে চোরাইপথে আনা চিনিগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রেখেছিলো বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তাজুল ইসলাম পিপিএম  বলেন, এ ঘটনায় কাওসার আহমেদকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। 

তিনি আরো জানান, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার