সিলেটে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সিলেটে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৭:০৯:১৪ পূর্বাহ্ন

সিলেটে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (৫সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত আজাদ বোডিং থেকে এই লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নিহত ব্যক্তির নাম আব্দুর রউফ (৭০) তিনি  সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুর রউফ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসে আজাদ বোডিংয়ে উঠেন।মঙ্গলবার বিকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং উলঙ্গ অবস্থায় মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে অনেকগুলো তাবিজ ও ওষুধ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন।


এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার