ছাতকে ৩৫ বস্তা ভর্তি ভারতীয় কাপড় জ ব্দ, আ ট ক ১
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ছাতকে ৩৫ বস্তা ভর্তি ভারতীয় কাপড় জ ব্দ, আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:৫৮:৩৮ পূর্বাহ্ন

ছাতকে ৩৫ বস্তা ভর্তি ভারতীয় কাপড় জ ব্দ, আ ট ক ১

ছবি: সংগৃহীত


ছাতকে নৌ পুলিশের অভিযানে ৩৫ বস্তা ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে।  রবিবার সকাল সাড়ে ৭ টায় ছাতকের পিয়াইন নদীতে টহলরত পুলিশের একটি টিম এসব মালামাল জব্দ করে।

এসময় মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা ও নৌকার পানি সেচের জন্য মাঝির সহায়তাকারী হোসাইন আহমদ নামের এক কিশোরকে আটক করা হয়। হোসাইন আহমদ ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, ত্রি-পিস এবং শীতের শাল রয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ২৩ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

নৌ পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নদী পথের নিরাপত্তা নিশ্চিত করতে পিয়াইন নদীতে টহল দিচ্ছিলো নৌ পুলিশের একটি টিম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নদীতে চলাচলরত একটি ইঞ্জিন চালিত নৌকার গতিরোধ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার লোকজন পিয়াইন নদীর পশ্চিম তীরে নৌকা ভিড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ একজনকে আটক করে।

ছাতক নৌ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আটক একজন ও পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: